শয্যা ফাঁকা ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে
ডেঙ্গুর বিস্তারের মধ্যে দেশজুড়ে হাসপাতালে রোগী ভর্তি বাড়ছে। সেই তুলনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডিএনসিসি হাসপাতালে রোগীর চাপ কম। ১০৫৪ শয্যার এ হাসপাতালে এখন ৩৫০টি ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রাখা হয়েছে, যেগুলোর কিছু ফাঁকাও থাকছে।
