বিডিনিউজ টোয়েন্টিফোরের বর্ষবরণ
রাজনীতি, কূটনীতি, শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ব্যবসা, প্রশাসনসহ বিভিন্ন অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিরা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে এক হয়ে উদযাপন করলেন বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। আড্ডা, পরিচিতদের কাছে পেয়ে উচ্ছ্বাস আর গল্পে পহেলা বৈশাখের এ আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়।
