পর্যটকদের মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা
লেভেল ক্রসিং থেকে মাইক্রোবাসটিকে এক কিলোমিটার ঠেলে নিয়ে যায় ট্রেনটি। শুক্রবার দুপুরে মিরসরাইয়ের বার তাকিয়া স্টেশনের কাছে গাড়িটি ঝর্ণা ক্রসিংয়ে উঠে পড়েছিল। খৈয়াছড়া ঝর্ণা দেখতে যাওয়া পর্যটকদের এ মাইক্রোবাসটিকে এসময় ধাক্কা দেয় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ১১ জন ঘটনাস্থলেই মারা যান। ছবি: সুমন বাবু
