মৃত এক হাসপাতাল
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নে ২০০৬ সালে তৈরি হয়েছিল ২০ শয্যার একটি সরকারি হাসপাতাল। উদ্বোধনের পর কিছু দিন চললেও তারপরই বন্ধ হয়ে যায় এটি। এই হাসপাতাল কমপ্লেক্সে রয়েছে মোট চারটি ভবন। প্রায় একশ কাঠা জমির উপর নির্মিত এই ভবনগুলো ৫-৬ বছর ধরে পরিত্যক্ত।
