রাজধানীতে নিরাপত্তা জোরদার
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে তল্লাশি চৌকি ও গোয়েন্দা নজরদারি। শুক্রবার হাই কোর্ট মোড় এলাকায় দেখা গেছে পুলিশের এসব তৎপরতা।
