ইজতেমা শুরুর আগেই ভরে গেছে ময়দান
কোভিড মহামারীর কারণে দুই বছর পর শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। গাজীপুরের টঙ্গীর ইজতেমার মাঠে ছুটছেন তাবলিগ জামাতের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরেই ভরে যায় ময়দান। তাবলিগ জামাতের বিরোধের কারণে এবারও ইজতেমা হচ্ছে দুই পর্বে আলাদাভাবে। মাওলানা জুবায়েরের অনুসারীদের ইজতেমা শুক্রবার শুরু হয়ে চলবে রোববার পর্যন্ত। সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ২০-২২ জানুয়ারি।
