মিরপুর টেস্টে ভালো শুরু বাংলাদেশের
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন স্বস্তি নিয়েই শেষ করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ৯ রানের মাথায় আউট হয়ে যান তানজিদ। সেই ধাক্কা সামলে ৭৪ ওভারে তিন উইকেটে ২১৩ রানে প্রথম দিন শেষ করে শান্তরা। আলোকস্বল্পতার কারণে পুরো ৯০ ওভার খেলা সম্ভব হয়নি।
