জেব্রা ক্রসিং অনিরাপদ, দরকার ফুট ব্রিজ
রাজধানীতে সড়কে পথচারীদের পারাপারে রয়েছে জেব্রা ক্রসিং, যেখানে মানুষের চলাচলের সময় গাড়ি থামানোর কথা থাকলেও অধিকাংশ চালকই তা মানছেন না। রামপুরা ব্রিজ, বনশ্রীর প্রবেশ সড়ক, রামপুরা ইউলুপ ও হাতিরঝিলের অংশের ব্যস্ত সড়কগুলোতে জেব্রা ক্রসিংয়ে নিয়মের ব্যত্যয় আর ফুটব্রিজ না থাকায় ঝুঁকি নিয়েই চলছে মানুষের চলাচল।
