ফুটপাতে বাইক ঠেকাবে কে!
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে ঢাকার তেজগাঁওয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণিতে যানজট সৃষ্টি হলে ফুটপাতে বাইক উঠিয়ে দেন অনেকেই। পথচারীদের নির্বিঘ্নে চলাচলে আইনি বিধানের পাশাপাশি ফুটপাতে মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে হাই কোর্টের। তবুও ঢাকার ফুটপাতে এ দৃশ্য দেখা যায় প্রতিনিয়ত।
