পাল্টাপাল্টি অবস্থানে গাবতলীতে উত্তেজনা
ঢাকার সব প্রবেশমুখে শনিবার অবস্থান কর্মসূচি দিয়েছিল বিএনপি। গাবতলীতে আমানউল্লাহ আমানের নেতৃত্বে নেতা–কর্মীরা সড়কের একপাশে অবস্থান নেন। কাছাকাছি দূরত্বেই অবস্থান নেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। আমানকে আটকের পর সংঘর্ষও বেঁধেছিল।
