পূজার আগে কুমারদের কর্মযজ্ঞ
পূজা ও গ্রামীণ মেলাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পালপাড়ার কুমাররা। পূর্বসূরিদের ঐতিহ্য ধরে রেখে নিপুণ হাতে তারা তৈরি করেন চিত্রিত লক্ষ্মী সরা, শখের হাঁড়ি ও মাটির নানা খেলনা। সাধারণত কাদামাটি দিয়ে তৈরি এসব সরা প্রথমে রোদে শুকানো হয়। এরপর দক্ষ কারিগরের তুলির ছোঁয়ায় লাল, হলুদ ও কালো রঙের আঁচড়ে সরাগুলোর ওপর ফুটিয়ে তোলা হয় বিভিন্ন দেবদেবীর অবয়ব এবং আবহমান বাংলার নজরকাড়া লোকজ নকশা।
