ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হয়ে গেল শনিবার। বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা হয়েছে। এ ইউনিটে ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ১ লাখ ১৪ হাজার ১০৩টি।
