দিঘীরপাড় বাজারে কামারদের ব্যস্ততা
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে ব্যস্ত সময় পার করছেন কামাররা। হাতুড়ির ঘা আর আগুনের তাপে লোহা পিটিয়ে কামারশালায় তারা তৈরি করছেন দা, বটি, কোদাল, কাস্তেসহ নানান গৃহস্থালি ও কৃষিকাজে ব্যবহৃত লোহার বিভিন্ন সরঞ্জাম।
