খেলার মাঠে গাড়ি স্ট্যান্ড!
ঢাকার পোস্তগোলা সেতুর উত্তর পাশে যে খালি জায়গা বা মাঠ রয়েছে, তা স্থানীয়ভাবে পোস্তগোলা বালুর মাঠ নামে পরিচিত। এ মাঠে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করত, আবার বছরের বিভিন্ন সময়ে আয়োজন করা হতো ধর্মীয় নানা আয়োজন। বেশ কিছুদিন ধরে ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ মাঠের বড় একটি অংশে গড়ে তোলা হয়েছে ট্রাক-পিকআপ ও লেগুনা স্ট্যান্ড।
