‘নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্য নিয়ে শনিবার মানিকগঞ্জে হয়ে গেল নৌকা বাইচ। শহরের পাশ দিয়ে বয়ে চলা কালিগঙ্গা নদীর এ নৌকা বাইচ দেখতে দুই পাড়ে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। প্রতিযোগিতায় অংশ নেয় ২৯টি নৌকা।