শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার শিশু একাডেমিতে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিনী জুবাইদা রহমানও ছিলেন। শিশুদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের সাংস্কৃতিক পরিবেশনা ও শিশুদের আঁকা ছবি নিয়ে হওয়া প্রদর্শনী ঘুরে দেখেন তারা।
