জীর্ণদশায় ‘জিঞ্জিরা প্রাসাদ’
অযত্ন-অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে ঢাকার কেরাণীগঞ্জের সোয়া তিনশ বছরের পুরনো জিঞ্জিরা প্রাসাদ। সোয়ারীঘাট লাগোয়া বড় কাটরা প্রাসাদ বরাবর বুড়িগঙ্গা নদীর ওপারেই জিঞ্জিরা। ১৬৮৯-১৬৯৭ খ্রিষ্টাব্দে প্রাসাদ ‘নওঘরা’ নির্মাণ করেছিলেন তৎকালীন সুবেদার নবাব ইব্রাহিম খাঁ। নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত হওয়ার পর তার পরিবারকে এখানেই বন্দি করে রাখা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন মীর জাফরের পুত্র মীরনের চক্রান্তে সিরাজের মা আমেনা, খালা ঘষেটি বেগম, সিরাজের স্ত্রী লুৎফুন্নেছা ও তার শিশুকন্যাসহ সবাই বন্দি হয় এ প্রাসাদে। বর্তমানে প্রাসাদটির দুটি টুকরো ভবন টিকে আছে।
