মিরপুরের কারখানার বর্জ্য নামছে তুরাগে
ঢাকার মিরপুরের বিভিন্ন কারখানার বর্জ্য গোড়ানচটবাড়ী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের স্লুইচগেইট দিয়ে নামছে তুরাগ নদীতে। রাসায়নিক মিশ্রিত কালো পানি নদীতে মিশে ফেনা তৈরি হচ্ছে, ছড়াচ্ছে গোটা নদীতে। এভাবে প্রতিনিয়তই চলছেই দূষণ।
