স্বামীকে শেষবার দেখলেন দীপু মনি
স্বামী তৌফীক নাওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানের বাসায় আসেন কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি। এদিন তাকে মুন্সীগঞ্জ কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় ঢাকায় নেওয়া হয়।
