কয়েক দিন ধরে রাজধানীতে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। পথঘাটে চলতে রোদ থেকে রেহাই পেতে অনেকের সঙ্গী এখন ছাতা, হাতপাখা। বুড়িগঙ্গা নদী পারাপারের নৌকাগুলোতে এমন চিত্রই দেখা গেল বৃহস্পতিবার।