রাকসু: ভোটের দিনে গান-আড্ডাও জমেছিল
শুধু ভোট দেওয়া নয়, তিন যুগ পর রাকসু নির্বাচনকে ঘিরে বন্ধুদের সঙ্গে ছবি তোলা, গান-আড্ডায় মেতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সপ্তদশ রাকসু নির্বাচনের শান্তিপূর্ণ ভোট গ্রহণের পুরোটা সময়জুড়ে ক্যাম্পাস ছিল শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর।
