সমুদ্রপাড়ের আলোকচিত্রী
কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের সময়গুলো ধরে রাখতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোদিন কাটিয়ে দেন আলোকচিত্রীরা। ছবি প্রতি তারা নেন পাঁচ টাকা করে। প্রতিষ্ঠানিক কোনো পড়াশোনা না থাকলেও মানুষের অসাধারণ সব মুহূর্তকে ক্যামেরাবন্দি করার কাজ তারা করে যাচ্ছেন বেশ দক্ষতার সঙ্গে।
