শিশুদের নিয়ে ‘ইউরি নাইট’
ইউরি গ্যাগারিনের জন্মদিন শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় হয়ে গেল ‘ইউরি নাইট’ অনুষ্ঠান। এ অনুষ্ঠান আয়োজন করে ঢাকায় রাশিয়ান হাউজ এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে শিশুদের দিয়ে বিজ্ঞানভিত্তিক কাগজের বিভিন্ন জিনিস তৈরি করানো হয়; কাটা হয় জন্মদিনের কেকও।
