খিলগাঁওয়ে ট্রেনের ধীরগতি, ঝুঁকি নিয়ে নামছে যাত্রী
রাজধানীর কমলাপুর স্টেশনে প্রবেশের আগে সিগন্যালের কারণে অনেক ট্রেন গতি কমিয়ে দেয় খিলগাঁও এলাকায়। সেসময়ই সুযোগ বুঝে নেমে পড়ার চেষ্টা করেন অনেক যাত্রী। দাঁড়িয়ে যাওয়া কিংবা ধীরগতিতে চলা ট্রেন থেকে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়েন। তাতে সামান্য অসাবধানতায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
