মধ্যরাতেও শাহবাগ ব্যস্ত ফুল নিয়ে
দিনের বেলা ঢাকার আনাচে কানাচে ছড়িয়ে পড়া রঙিন সব ফুল আসা শুরু হয় মাঝরাতেই। বাস-ট্রাক এমনকি প্রাইভেট কারেও আসে এসব ফুল; সৌরভে ভরে ওঠে রাতের শাহবাগ। বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় সব ধরনের ফুল গোছাতে ব্যস্ত হয়ে পড়েন ফুলের পাইকারি মার্কেটের কর্মীরা।
