০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভূতুড়ে এক হাসপাতাল—কোন্ডা

দুই দশক আগে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চালু হয় কোন্ডা ২০ শয্যা হাসপাতাল। দোলেশ্বর এলাকায় হাসনাবাদ-পানগাঁও সড়কের পাশে কয়েক বিঘা জমির ওপর নির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রয়েছে হাসপাতাল ভবনসহ চারটি দ্বিতল ভবন। হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে দরজা-জানালা, সিঁড়ির রেলিং সবই খোয়া গেছে বহু আগেই। পুরুষ ও নারী ওয়ার্ড আছে, কিন্তু নেই কোনো বেড। চারপাশ জুড়ে ঝোপঝাড়, ভাঙাচোরা দেয়াল, মাদকসেবীদের আড্ডাস্থল। স্থানীয়দের ভাষ্য, বিএনপি সরকারের আমলে স্থাপিত হাসপাতালটি আওয়ামী লীগ সরকারের সময় ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার’ হয়। স্থানীয়দের কাছে এটি ভূতুড়ে হাসপাতাল হিসেবে পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 02:23 PM

Updated : 08 Oct 2026, 02:51 PM