ঢাকায় কোরবানির মাংসের বাজার
ঈদের দিন দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থানে বসে কোরবানির মাংসের অস্থায়ী বাজার। বাড়ি বাড়ি ঘুরে নিম্ন আয়ের মানুষের সংগ্রহ করা কিংবা কাজের বিনিময়ে পাওয়া মাংসই বেচা হয় এমন বাজারে। রাজধানীতে এরকম বড় বাজার বসে খিলগাঁও রেলগেইটে। মহাখালী রেলগেইট, পুরান ঢাকার ইংলিশ রোডসহ আরও কিছু স্থানে বসা এসব বাজার থেকে মাংস সংগ্রহ করে অনেক রেস্তোরাঁও। ছবি: মাহমুদ জামান অভি
