রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে থাই পণ্য নিয়ে প্রদর্শনী আয়োজন করা হয়েছে। তিন দিনের এ আয়োজন শুরু হয়েছে শনিবার। সেখানে থাইল্যান্ডের খাবার, পানীয়, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে।