রাজধানীতে গাড়ি ও মোটরবাইকের প্রদর্শনী
প্রযুক্তির উন্নয়ন আর নজরকাড়া নকশায় তৈরি নতুন মডেলের গাড়ি ও মোটরবাইক নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে প্রদর্শনী। সেখানে একইসঙ্গে চলছে ‘ঢাকা মোটর শো’, ‘ঢাকা বাইক শো’ এবং ‘ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাংলাদেশ এক্সপো’। তিনদিনের এই প্রদর্শনী শেষ হবে শনিবার।
