শীতেও পুরান ঢাকার সড়কে পানি, ভোগান্তি
ঢাকার আরমানিটোলা, বংশাল ও আশপাশের এলাকার বিভিন্ন সড়কে শীতের সময়েও জলাবদ্ধতায় নাকাল বাসিন্দারা। ব্যস্ত সড়ক বা গলির সরু রাস্তাও নিয়মিত ডুবে থাকছে হাঁটু পানিতে। স্যুয়ারেজের নোংরা পানিতে সপ্তাহে অন্তত দুদিন দুর্বিষহ এমন পরিস্থিতিতে পড়ছেন বলে অভিযোগ স্থানীয়দের। মাস দুয়েক ধরে বাবুবাজারে স্যুয়ারেজের লাইনের কাজ চলছে, যে কারণে তাদের এ ভোগান্তি।
