জুলাই অভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা
চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনে ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার আলোচনা সভা করেছে বিএনপি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগের সময়ে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবার ও স্বজনরাও সেখানে হাজির হন। লন্ডন থেকে ভিডিওকলে সভায় যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
