ফেনীর বন্যা পরিস্থিতি
ভারি বৃষ্টির মধ্যে উজান থেকে নামে ঢলে বন্যার কবলে পড়েছে ফেনীর পাঁচটি উপজেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অনেক এলাকা। বসতবাড়ি, রাস্তাঘাট তলিয়ে পানিবন্দি হয়ে পড়েছেন জেলার হাজার হাজার মানুষ।
