একসময় মাটির তৈরি তৈজসপত্রের চলনই ছিল বেশি। হাঁড়ি থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের বাসনকোসন হত মাটির তৈরি। সময়ের ব্যবধানে সেই চল এখন সেকেলে। বর্তমানে ঐতিহ্যের অংশ হিসেবে, বাসা কিংবা অফিসের সৌন্দর্য বাড়াতে শৌখিন মানুষেরা মাটির কারুকার্যের এসব পণ্য কিনছেন। পুরান ঢাকার সুত্রাপুরের ফরাশগঞ্জ এলাকায় রয়েছে মৃৎশিল্প পণ্যের পাইকারি বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে সেখানে পণ্য আসে।