চট্টগ্রামে প্রধান উপদেষ্টার ব্যস্ত দিন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হিসেবে প্রথমবার চট্টগ্রামে এলেন মুহাম্মদ ইউনূস। সারাদিনে কয়েকটি কর্মসূচিতে অংশ নেন তিনি। কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন শেষে তিনি যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে।
