অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সঙ্গে তারেক রহমান
জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে রোববার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে মতবিনিময় অনুষ্ঠান করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে হতাহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন আলাদা বিভাগ করা হবে।
