Published : 03 Dec 2025, 09:42 PM
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্রুত বাস্তবায়ন করার দাবিতে বুধবার রাজধানীর একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে। একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন ইডেন মহিলা কলেজের সামনে। আরেকদল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করে।
অবিলম্বে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বুধবার ঢাকা কলেজের সামনে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইডেন মহিলা কলেজকে কেবল নারীদের জন্য সংরক্ষিত রাখাসহ পাঁচ দাবিতে বুধবার বেলা ১১টায় সড়ক আটকে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইডেন মহিলা কলেজের কোনো বিভাগ বিলুপ্ত না করাসহ পাঁচ দাবিতে ক্যাম্পাসের দুই নম্বর ফটকের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী
পাঁচ দফা দাবি আদায়ে বুধবার প্ল্যাকার্ড হাতে ক্যাম্পাসের সামনে স্লোগান দিতে থাকেন ইডেন মহিলা কলেজের একদল শিক্ষার্থী
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইডেন মহিলা কলেজকে কেবল নারীদের জন্য সংরক্ষিত রাখাসহ পাঁচ দাবিতে বুধবার প্ল্যাকার্ড হাতে ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধে এক শিক্ষার্থী
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইডেন মহিলা কলেজকে কেবল নারীদের জন্য সংরক্ষিত রাখাসহ পাঁচ দাবিতে বুধবার প্ল্যাকার্ড হাতে ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধে এক শিক্ষার্থী
পাঁচ দফা দাবিতে বুধবার ইডেন মহিলা কলেজের একদল শিক্ষার্থী বিক্ষোভে নামলে নীলক্ষেত মোড় হয়ে আজিমপুর যাওয়া-আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ থেকে ‘স্কুলিং পদ্ধতি’ বাতিলসহ বেশ কিছু দাবিতে বুধবার ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পাশেই মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ থেকে ‘স্কুলিং পদ্ধতি’ বাতিলসহ বেশ কিছু দাবিতে বুধবার ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পাশেই মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা
অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বুধবার ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল করেন একদল শিক্ষার্থী। ‘প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা