ফিলিং স্টেশনে লম্বা লাইন
মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। রাজধানীসহ দেশের অনেক ফিলিং স্টেশন বন্ধ। যেসব ফিলিং স্টেশনে জ্বালানি মিলছে, সেগুলোতে দীর্ঘ লাইন। রোদ-গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিতে হচ্ছে চালকদের।
