মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিল, বিমানবন্দরে ভোগান্তি
ইরান যুদ্ধ শুরুর পর শনিবার দুপুর থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশসহ দেশি-বিদেশি সব এয়ারলাইন্স। হঠাৎ এমন পরিস্থিতিতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আসা প্রবাসীরা পড়েছেন ভোগান্তিতে। কর্মস্থলে ফিরে যেতে না পেরে দুশ্চিন্তাও ভর করেছে অনেকের মাঝে।
