মশা নিধনে বিকাল হতেই মাঠে কর্মীরা
রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উৎপাত। হাসপাতালগুলোতেও ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। মশা নিধনে অনেক স্থানে ওষুধ ছিটাচ্ছেন কর্মীরা। সাধারণত প্রতিদিন দুপুরের পর থেকে ফগিং মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানোর কাজ করেন সিটি করপোরেশনের কর্মীরা।
