২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘জিনের মসজিদ’

ঢাকার রমনা এলাকায় হাই কোর্টের পশ্চিম পাশে এবং তিন নেতার মাজারের পূর্ব পাশে রয়েছে হযরত হাজী খাজা শাহবাজ (রা.) জামে মসজিদ। শাহজাদা মুহম্মদ আজমের সুবাহদারিকালে ঢাকার বণিক শাহজাদা খাজা শাহবাজ ১৬৭৯ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। তিন গম্বুজ, চারটি অষ্টভুজাকৃতির মিনার সংবলিত এ মসজিদের পাশেই রয়েছে খাজা শাহবাজের সমাধি, যা ঢাকার স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এ মসজিদটি স্থানীয়দের কাছে 'জিনের মসজিদ' হিসেবে পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 10:16 AM

Updated : 01 Sep 2026, 06:59 PM