আলোকচিত্রে খালেদা জিয়া
সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সংগ্রামী পথ আর কর্মজীবন আলোকচিত্র ও তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে রাজধানীর গুলশান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে। দুই দিনের এই প্রদর্শনী আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা।
