রূপগঞ্জের মশারির খ্যাতি সারাদেশে
ঢাকাসহ সারাদেশে মশার উৎপাত ও ডেঙ্গু বেড়ে যাওয়ায় কদর বেড়েছে মশারির। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মশারিপল্লিতে তৈরি হয় নান্দনিক বুনন ও কারুকাজে শোভিত মশারি। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবেও পরিচিত ভুলতা গাউছিয়া মার্কেটে প্রতিদিন শত শত দোকান থেকে সারা দেশে সরবরাহ করা হচ্ছে মশারি।
