নতুন-পুরনো গাড়ি মিলছে ‘সুপার সেল কার বাজারে’
ঢাকায় গাড়ি কেনাবেচার নতুন মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসছে এ বাজার। এখানে মিলছে নতুন-পুরনো বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি।
