বাহারি পণ্যও মিলছে ‘ফ্লো ফেস্টে’
ঢাকার গুলশানে বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের ‘ফ্লো ফেস্ট ঢাকা’। শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন বিকালে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উৎসবের মূল আকর্ষণ ছিল বিভিন্ন পণ্যের স্টল।
