রোজার মধ্যে গ্যারেজে পড়ে থাকা পুরনো বাসগুলো ঘষেমেজে নতুন রঙ দিচ্ছেন মালিকরা। পুরনো ও ভাঙাচোরা সিট মেরামত করে নতুনের মত চেহারা দিচ্ছেন। সেরে ফেলা হচ্ছে যান্ত্রিক ত্রুটিও। রোজার ঈদের সময়ে দূরপাল্লার যাত্রী বহনে পুরনো বাস সড়কে নামানোর এমন তোরজোড় চালাচ্ছেন মালিকরা। ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বিভিন্ন গ্যারেজে পুরনো বাস মেরামতের পাশাপাশি নতুন বাসও তৈরি করছেন মিস্ত্রীরা।