রাজপথে নারী নির্যাতনের প্রতিবাদ
নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের সামনে সমবেত হয়েছিলেন নারীরা। ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস’ উপলক্ষে তারা সেখানে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় মশাল মিছিল করেন। ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটির’ এই আয়োজনে ৬১টি নারী সংগঠন অংশ নেয়।
