প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের কফিন সোমবার তার শেষ কর্মস্থল বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে ফুলেল শ্রদ্ধায় তাকে বিদায় জানান সহকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।