ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারের বিপরীত পাশে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ সিএনজি ফিলিং স্টেশনে রোববার সন্ধ্যায় আগুন লাগার পর নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। বিমান বাহিনীর দুটি ইউনিটও এ কাজে অংশ নেয়। তাতে আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।