শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন
সাত ঘণ্টার ভয়াবহ আগুনে পুড়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। শনিবার বেলা ২টার পর লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৯টার কিছু পরে। কার্গো ভিলেজের আমদানি করা পণ্য মজুত রাখার স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।
