ব্যস্ততা বেড়েছে শীতবস্ত্রের কারখানায়
কয়েক দিন ধরেই তীব্র শীত পড়েছে দেশে। ২০ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এতে গরম কাপড়ের চাহিদা বাড়ায় ব্যস্ততা বেড়েছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কম্বল তৈরির কারখানাগুলোতে। আকার ও মানভেদে এসব কারখানায় ১০০ থেকে ১২০০ টাকা মূল্যের কম্বল তৈরি হয়।
